,

কোহলির যে অভ্যাসে বিরক্ত ছিলেন ডি ভিলিয়ার্স

news-image

স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালে আইপিএলের শুরুর আসর থেকেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত ২২৫ ম্যাচ খেলে রান করেছেন ৬ হাজার ৭২৭। পাঁচ সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি আছে ৪৫টি। এত বছরে শুধু পারফরম্যান্সের কারণেই ভক্তদের কাছে সমাদৃত হননি, সতীর্থদের সঙ্গে কোহলির খুনশুটিও ছিল আগ্রহের শীর্ষে। সতীর্থদের মধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্সের সঙ্গে প্রচুর সখ্যতা ছিল কোহলির। মাঠে এবং মাঠের বাইরে নিজেদের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই দুজন।

জিও সিনেমাকে দেয়া সাম্প্রতিক এক আলাপচারিতায় কোহলির সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন ডি ভিলিয়ার্স। সেখানে কোহলির একটি অভ্যাসের কথা উল্লেখ করেছেন ডি ভিলিয়ার্স, যেটিকে তিনি ঈর্ষা করতেন। খবর এনডিটিভির।

মি. ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান বলেছেন, ‘ভিরাট কোহলি খুব ফিট। কিন্তু এটা বিরক্তির কারণ, এজন্য আমি তাকে ঈর্ষা করতাম। সে প্রত্যেকদিন জিম করত। আমার প্রত্যেকদিন জিম করতে ভালো লাগত না তাই আমি ছুটি নিতাম। কিন্ত সে (কোহলি) আমাদের এভাবে মন খারাপ করতে বাধ্য করত।’

নিঃসন্দেহে কোহলি বর্তমান সময়ের অন্যতম ফিট অ্যাথলেট। অসংখ্য ভক্তের অনুপ্রেরণাও তিনি। অনেক অনুষ্ঠানেই নিজের কঠোর খাদ্যাভ্যাস এবং কঠিন জিম রুটিন নিয়ে কথা বলেছেন কোহলি।

চলতি আইপিএলের প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন কোহলি। ৪৯ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ৮ উইকেটের জয়। যদিও দ্বিতীয় ম্যাচে বড় রান করতে ব্যর্থ ব্যাঙ্গালোরের হয়ে ওপেনিংয়ে নামা এই ব্যাটসম্যান। তাতে তার দলও হারে ৮১ রানের বড় ব্যবধানে। সোমবার ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে কোহলির দল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট