,

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী। তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা গত তিন দিনে তেমন কোনো উন্নতি না হওয়ায় আজ বেলা ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের মিটিং করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়। মেডিকেল বোর্ডের চিকিৎকরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা দেন।’

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বেলা ১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেখতে আসেন। তিনি ৩০ মিনিট সময় উপস্থিত থেকে চিকিৎসার খবর নেন এবং উন্নতির জন্য পরামর্শ দেন। এ সময় চিকিৎসক দলের বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট