,

সোমবার ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেন বৈঠক

news-image

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওয়াশিংটনে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। স্থানীয় সময় সোমবার দুপুর দুইটায় এই বৈঠক হতে পারে।

বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে স্বচ্ছ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বাংলাদেশে স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী এবং তারা সব সময় এ বিষয়টি তুলে ধরে। তিনি উন্নয়নের মহাসড়কে যাত্রার সময়ে যুক্তরাষ্ট্র যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ঢাকার দিক থেকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, রোহিঙ্গা সংকট, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন, বহুপক্ষীয় সহযোগিতাসহ অন্যান্য বিষয় গুরুত্ব পেয়ে থাকে।

অপরদিকে মানবাধিকার, গণতন্ত্র, রোহিঙ্গা, আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন অবস্থানকে সমর্থন দেওয়ার আহ্বানসহ অন্যান্য বিষয়ে গুরুত্ব দেয় ওয়াশিংটন।

আগামী ১৩ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট