,

টিভিতে নতুন দুই সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ‘শান’র একটি দৃশ্য

নতুন দুই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে দীপ্ত টিভিতে। এগুলো হলো ‘শান’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর মধ্যে ঈদের প্রথম দিন দুপুর ১টায় প্রচারিত হবে এম রাহিমের পরিচালনায় বাংলা সিনেমা ‘শান’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, মিশা সওদাগর, চম্পাসহ অনেকে।

সিনেমার গল্প শানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ‘শান’র গল্পে দক্ষিণ এশিয়ায় মানবপাচার ও কালোবাজারে একটি বর্ণনা দেওয়া হয়েছে।

আর ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে আবু রায়হান জুয়েলের পরিচালনায় বাংলা সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে অভিনয় করেছেন সিয়াম, পরীমণি, আবু হুরায়রা তানভীর, আশীষ খন্দকারসহ অনেকে।

মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট