,

নতুন ফোন না পেয়ে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

news-image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে মীম আক্তার (১৫) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে জানা গেছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মীম মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মো. শহীদুল দেওয়ানের মেয়ে। সে মদনপুরা সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

মীম আক্তারের মা আয়শা বেগম বলেন, ‘মীম একটি পুরোনো মোবাইল ব্যবহার করত। সম্প্রতি মোবাইলটি নষ্ট হয়ে গেলে মেয়ে নতুন একটি মোবাইল কেনার বায়না ধরে। কিন্তু আর্থিক অভাবের কারণে নতুন মোবাইল কেনা তো দূরের কথা, পুরোনোটি ঠিক করার সামর্থ্য ছিল না। এই ক্ষোভে সে আজ সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করে।’

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এ টি এম আরিচুল হক বলেন, এ ঘটনায় অপমৃত্য মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট