,

ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলবে

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার রাজধানীর বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুতি সভা শেষে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষ জাতীয় মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারবেন। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তিনি আরও বলেন, এবারের ঈদের আগে তিন দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরের সাত দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে।

সড়ক দুর্ঘটনা কমাতে গত বছর ঈদুল আজহার আগে জাতীয় সড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। সেই নির্দেশনায় বলা হয়েছিল, পবিত্র ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন—এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না। ভাড়ায় চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। এ ছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। কিন্তু এবার মোটরসাইকেল চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না।

এদিকে গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়। পরদিন এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন ২০২২ সকাল ছয়টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট