,

বঙ্গবাজারে আগুন ব্যবসায়ীদের দ্বন্দ্বে কিনা খতিয়ে দেখা হচ্ছে : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বঙ্গবাজারে বহুতল ভবন করার কথা ছিল। ব্যবসায়ীদের একাংশ সেখানে বহুতল করার বিপক্ষে। তাদের (ব্যবসায়ীদের) মধ্যে বিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস তদন্ত করছে।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ভাঙচুর করা হয়েছে। এ সময় অফিস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। মনে হচ্ছে এই হামলাটি পরিকল্পিত।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা এই মামলা রেকর্ড করেছি। এর মধ্যে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সঙ্গে ভিডিও ফুটেজের অনেকের চেহারার মিল আছে। আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। এখানে অন্য কোনো পরিকল্পনা, ভিন্ন কোনো দৃষ্টিকোণ বা ভিন্ন কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট