,

বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা

news-image

অনলাইন ডেস্ক : বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বরও ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম।

শাইখা মাহরা ও শেখ মানা আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিয়েছেন বলে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিয়ের ঘোষণায় বলা হয়েছে, রাজপরিবারের দুই সদস্যের কাবিননামা সই অনুষ্ঠানের জন্য এই কবিতা লেখা হয়েছে। তবে কবে নাগাদ বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হবে দাপ্তরিকভাবে এখন পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি।

অনেকটা পারিবারিক ঐতিহ্যের ধারায় শাইখা মাহরা ঘোড়ায় চড়তে বেশ পছন্দ করেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন।

অন্যদিকে শেখ মানা একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। দুবাইয়ে আবাসন ব্যবসা ও প্রযুক্তি খাতে কয়েকটি সফল ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট