,

দরজা-জানালা ভেঙে মেসির বাড়িতে চুরির চেষ্টা

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজিতে খেলার সুবাদে লিওনেল মেসির বর্তমান ঠিকানা প্যারিস। পরিবার নিয়ে সেখানেই থাকছেন মেসি। এখানে আসার আগে জীবনের লম্বা একটা সময় বার্সেলোনাতে কাটিয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। সেখানে একটি বাড়িও কিনেছিলেন মেসি। এবার সে বাড়িতে ঢুকেই চুরির চেষ্টা করেছেন দুই অজ্ঞাতনামা ব্যক্তি।

স্প্যানিশ টিভি চ্যানেল ‘অ্যান্টেনা ৩’-এর ‘ওয়াই আহোরা সনসোলেস’ অনুষ্ঠানে এই দাবি করা হয়। এ অনুষ্ঠানে করা দাবির বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ এই খবর জানিয়েছে।

বার্সেলোনার কাস্তেলদেফেস অঞ্চলে অবস্থান মেসির বাড়ির। গত বৃহস্পতিবার সকালে দুই অজ্ঞাতনামা ব্যক্তি বাড়ির সীমানায় প্রবেশ করেন। বাগানের ভেতর দিয়ে গিয়ে বাসার কাছাকাছি যান তারা। দরজা ও জানালা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হন তারা। সেখানে সফল হতে না পেরে গ্যারাজ দিয়েও ঢোকার চেষ্টা করেছিল চোরেরা। কিন্তু ব্যর্থ হতে হয় সেখানেও।

চোরদের এই আসা-যাওয়ার ভিডিও ধরা পড়েছে মেসির বাসার নিরাপত্তা ক্যামেরায়। সেখানে দেখা যায় কালো হুডি পরে এসেছিল দুই চোর। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে গেছে বলেও জানিয়েছে গণমাধ্যম।

বার্সার মাঠ ক্যাম্প ন্যু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে কাস্তেলদেফেস অঞ্চলে মেসির বাসা। সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ২০১৩ সালে ২১ লাখ ডলারে বাড়িটি কেনার পর সেখানে আরও ৭০ লাখ ডলার খরচ করেন মেসি।

মেসির বিলাসবহুল এ বাড়িতে একটি ফুটবল খেলার মাঠ আছে। বাগানের মধ্যে এমন ব্যবস্থা করা আছে, যেখানে পরিবার নিয়ে রাতের খাবারও খাওয়া যাবে। এছাড়া সুইমিং পুল, বারবিকিউ করার আলাদা জায়গা আছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না