,

ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি

news-image

নিউজ ডেস্ক : ঈদ সামনে রেখে বরিশাল-ঢাকা মহাসড়কে ফিটনেসবিহীন পুরাতন বাসের সংখ্যা বাড়ছে। অতিরিক্ত যাত্রী বহন করে বাড়তি আয়ের জন্য পুরাতন এবং অকেজো পড়ে থাকা বাসগুলোকে মেরামত ও রঙ দিয়ে রাস্তায় নামানো হচ্ছে। এসব বাস ঘন ঘন রাস্তায় বিকল হয়ে পড়ায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। অভিযোগ আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দেখেও দেখছে না। ফলে ঈদে অতিরিক্ত যাত্রীর চাপে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে।

জানা গেছে, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের কোটি মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের একসময়ের নৌরুট ও আকাশপথে দিন দিন যাত্রী সংখ্যা কমে গেছে। সড়কপথে পদ্মা সেতু হয়ে বরিশাল থেকে যে কোনো পরিবহনে স্বল্পভাড়ায় মাত্র তিন ঘণ্টার মধ্যে ঢাকায় যাওয়া সম্ভব হচ্ছে। বিভিন্ন নামিদামী কোম্পানির বিলাস বহুল বাসের প্রতিযোগিতার বাজারে ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের একসময়ের বহুল ব্যস্ততম যাত্রীবাহি লঞ্চ সার্ভিস।

সবশেষ ৫০ জনেরও কম যাত্রী হওয়ায় গত ২৭ মার্চ বিকেল থেকে ঝালকাঠী-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ কর্তৃপক্ষ।

তবে লঞ্চমালিকরা জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে নৌরুটে যাত্রীর চাপ বাড়লে লঞ্চ চলবে, ঈদের পর আবারও রুটটি বন্ধ রাখা হবে। এর আগে ঢাকা-টরকী রুটসহ কয়েকটি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। একইভাবে যাত্রী সংকটের কারণে ঢাকা-বরিশাল আকাশপথেও কয়েক দফায় বিমান চলাচলের সিডিউল পরিবর্তন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মা

সেতুর সুফলের কারণে সড়কপথে চাপ বৃদ্ধি পাওয়ায় আকাশ ও নৌপথে যাত্রী সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দেশের খ্যাতনামা অসংখ্য বেসরকারি পরিবহন কোম্পানি তাদের নতুন নতুন পরিবহন ঢাকা-বরিশাল মহাসড়কে যুক্ত করেছে।

সূত্রমতে, পদ্মা সেতুর সুফলের কারণে এবারও আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সময় বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে নদী ও আকাশপথের চেয়ে সড়কপথে ভিড় থাকবে বেশি। সেই সুযোগটিকে কাজে লাগাতে ঈদ সামনে রেখে বরিশালে পুরনো বাস মেরামতের পর রঙ করে নতুন করার হিড়িক পড়েছে। ওয়ার্কশপগুলোতে দিন-রাত চলছে লক্কড়-ঝক্কড় মার্কা বাস মেরামত ও রঙের কাজ। অধিক মুনাফালোভী একশ্রেণির অসাধু পরিবহন মালিক তাদের লক্কড়-ঝক্কড় বাস সড়কে নামানোর লক্ষ্যে মেরামত ও রঙের কাজ করছেন।

সূত্রে আরও জানা গেছে, বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল ও রূপাতলী টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে সহস্রাধিক বাস চলাচল করছে। পদ্মা সেতু চালুর পর সড়কপথে যাত্রীদের চাপ বাড়ায় গত ছয় মাসে বরিশালে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে নতুন করে দুই শতাধিক বাস নেমেছে। তবে এ রুটে চলাচল করা অনেক পরিবহনেরই ফিটনেস নেই বলে অভিযোগ উঠেছে।

বরিশাল নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার ওয়ার্কশপগুলোতে গত কয়েক দিন থেকে দেখা গেছে, পুরনো বাস মেরামতের কাজে মহাব্যস্ত মিস্ত্রি ও শ্রমিকরা। মেরামতের পর রঙ তুলির আঁচড়ে পুরাতন বাস হয়ে উঠছে নতুন।

ওয়ার্কশপ মিস্ত্রি মো. আলম বলেন, ঈদের কারণে এখন কাজের চাপ বেশি। সারা দিন বাসগুলো মেরামতের পর রঙের কাজ করতে হয়। ঈদের আগে সব ডেলিভারি দিতে হবে। তাই কাজের চাপে এখন দম ফেলার ফুরসত নেই। ওয়ার্কশপের শ্রমিক মো. রফিকুল ইসলাম বলেন, পরিবহনের ইঞ্জিনের কাজ, রঙের কাজ, সবশেষ সিট পাল্টানোর কাজও চলছে। যে কারণে আমাদের দিনরাত কাজ করতে হচ্ছে।

অভিযোগ রয়েছে, সংস্কার করা অধিকাংশ পরিবহনের নেই কোনো ফিটনেস। পাশাপাশি অদক্ষ চালক দিয়ে এসব পরিবহন ঈদ উৎসবে যাত্রী পরিবহনের জন্য যুক্ত করা হলে বরিশাল থেকে ভাঙ্গা পর্যন্ত সরু মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি বাস মালিক সমিতির নেতারা। আর কাউন্টার ম্যানেজারদের দাবি, ফিটনেস ছাড়া গাড়ি নামানো হয় না। যাত্রীসেবায় ঈদের আগে এখন খুঁটিনাটি হালকা মেরামতের কাজ করানো হচ্ছে।

বরিশাল বিআরটিএর পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, সড়কে লক্কড়-ঝক্কড় মার্কা বাস চলাচলের কোনো সুযোগ নেই। এ ছাড়া উৎসবের সুযোগে কেউ ফিটনেসবিহীন বাস নামানোর পাঁয়তারা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, ফিটনেস ও যথাযথ কাগজপত্র না থাকায় ছয় মাসে মেট্রোপলিটন এলাকায় ২৫০টি মামলা হয়েছে। এ ছাড়া প্রতিদিনই আমাদের অভিযান চলছে। ঈদ ঘিরে আমরা আরও কঠোর অবস্থানে রয়েছি।

বরিশালের পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ঈদুল ফিতর সামনে রেখে সড়কপথে যাত্রীদের নির্বিঘেœ যাতায়াত ও যাত্রীদের নিরাপত্তার জন্য হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে বরিশালের ৮০ কিলোমিটার মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি গুরুত্বপূর্ণস্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদারের জন্য চেকপোস্ট ও রাতে সড়কে টহলের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না