,

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদিরকে ছেড়ে দিয়েছে পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ছেড়ে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। জামিনপত্র (রিকল) দেখানোয় আজ শনিবার বিকেল ৫টার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ‘খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তিনি আদালতের জামিনপত্র দেখানোয় তাকে আমরা ছেড়ে দিই।’

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘এই মামলায় আগে থেকেই জামিনে ছিলেন খন্দকার মুক্তাদির। এটি বলার পরও তাকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আদালতের জামিনপত্র দেখানোর পরও পুলিশ নথি তলব করে। পরবর্তীতে আইনজীবী ও আরও কয়েকজনের জিম্মায় রিকল জমাপূর্বক তাকে ছেড়ে দেন।’

গ্রেপ্তারের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট