,

২২ বছর পর ফিরছেন দেশে, তবে লাশ হয়ে

news-image

কুয়েত প্রতিনিধি : ভাগ্যের চাকা ঘোরাতে বহু আগ থেকে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। কারও ভাগ্যের চাকা ঘোরে আবার কারও চাকা ঘোরানোর আগেই দেশে ফিরতে হয় লাশ হয়ে। তেমনি একজন কুয়েত প্রবাসী বরিশাল সদর উত্তর আলেকান্দা এলাকার মেজবাহ উদ্দিন।

২২ বছর আগে জীবিকার তাগিদে কুয়েত পাড়ি জমান তিনি। কাজ করেন দেশটির বিভিন্ন কোম্পানিতে। টাকা কামিয়েছেন ঠিকই, কিন্তু হাসিমুখে দেশে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মেজবাহ।

গত ১৯ মার্চ কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় মারা যান মেজবাহ। তার মরদেহ মর্গে পড়ে থাকলেও কেউ জানতো না তিনি মারা গেছেন। তার আত্মীয়-স্বজনরা বহু খোঁজাখুঁজি করেও তারা কোনো সন্ধান পায়নি।

নিহত মেজবাহ উদ্দিনের মামাতো ভাই রিসাত বলেন, ‘মেজবাহ কুয়েতে আসার পরে ২২ বছর ধরে দেশে যায়নি। নিখোঁজ হওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও খোঁজ মেলেনি।’

তিনি আরও বলেন, ১৫ দিন আগে দূতাবাসের মাধ্যমে জানতে পেয়েছি তিনি আর বেঁচে নেই। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার মরদেহ দেশটির সোবাহান মেডিকেলের হিমঘরে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট