,

‘সন্তান পেটে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে’ (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : এই সিনেমাটার সঙ্গে অনেক আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। এর কাজ যখন করি তখন আমি প্রেগন্যান্ট। তিন মাস শেষ হয়ে চার মাসে পড়েছে। ওই সময় খাওয়া দাওয়ার পর বমি বমি ভাবটা বেশি আসে। এই সিনেমাতে খাবার দৃশ্য আছে। তাছাড়া শুটিংয়ের বাইরে খাওয়া-দাওয়া করার পরেই আমার বমি হতো। সবাই যখন শুটিং নিয়ে ব্যস্ত থাকত, তখন আমি আড়ালে গিয়ে বমি করতাম। বিষয়টি আমার পরিচালকের নজরে আসে। তখন উনি আমার সুবিধা-অসুবিধাগুলো বুঝে পরে শুটিং করতেন। এমন হাজারো স্মৃতি জড়িয়ে আছে সিনেমাটি ঘিরে।’

‘মা’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন হালের জনপ্রিয় চিত্র নায়িকা পরীমনি।

মা দিবস উপলক্ষে আগামী ১৯ মে দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’। আজ শনিবার এর টেইলার ও পোস্টার উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমার শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।

সংবাদ সম্মেলনে পরী আরও বলেন, ‘এই জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল। আর সিনেমাটি যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।’

এই সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সেই মায়ের ভূমিকায় পরীমনি।

মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেনসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট