,

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেপ্তার

news-image

সিলেট প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট বিএনপির একটি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সিলেটে অবস্থান কর্মসূচির আয়োজন করেছে মহানগর বিএনপি। এ কর্মসূচিতে অংশ নিতে বিমান যোগে সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরপর তাকে গ্রেপ্তার করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে বিএনপি-নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট