,

এবার ভিন্ন লুকে আল্লু অর্জুন

news-image

বিনোদন ডেস্ক : পুষ্পা দ্য রাইজ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। সে সময় বক্স অফিসে ঝড় ওঠে সফলতার পালে। এরপর এর দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিল ভক্তরা। কিন্তু সেই অপেক্ষার প্রহর বেশি গুনতে হয়নি তাদের। সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে পুষ্পা ২ সিনেমার প্রথম পোস্টার। যেখানে ভয়াল রূপে ধরা দিয়েছেন তেলুগু অভিনেতা আল্লু অর্জুন।

শুক্রবার মুক্তি পায়েছে পুষ্পা ২ সিনেমার প্রথম পোস্টার। যা অভিনেতা নিজেই তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

অভিনেতার প্রকাশ করা পোস্টারে দেখা গেছে ভয়ঙ্কর রূপ। তার পরনে রয়েছে শাড়ি, সঙ্গে কানে, গলায়, নাকে ভারী গয়না। শুধু তাই নয়, পুরো শরীরে রং মাখা। ডান হাতে ধরা বন্দুক, গলায় লেবুর মালা। অভিনেতার এ রূপ দেখে আঁতকে উঠেছেন অনেকেই। বোঝাই যাচ্ছে এবার আরও বড় চমক রয়েছে সিনেমাটিতে।

এদিকে পোস্টার প্রকাশ পেলেও ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এর নির্মাতা সুকুমার। ফলে কাঙ্ক্ষিত সময়ে সিনেমার মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, আল্লু অর্জুন এবং রাশমিকা মানদানা অভিনীত জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ এর সিক্যুয়েলের শুটিং শুরু হয় গত বছরের শেষের দিকে।

প্রথমে বিশাখাপত্তম এবং তারপর হায়দরাবাদে এক দফা শুটিং সেরেছে সিনেমা টিম। শোনা গিয়েছিল, পশ্চিমবঙ্গের বাঁকুড়াতেও শুটিং হবে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তাতে পরিচালক সন্তুষ্ট হন। শুটিং পরিকল্পনা নতুন করে ঢেলে সাজাতে চাইছেন তিনি। তাই আপাতত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: একাধিক পরকীয়ায় করণ, আপত্তিকর অবস্থায় ধরা পড়ে খেয়েছেন চড়

‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল ২০২১ সালে। তখনই ঘোষণা দেওয়া হয়েছিল ‘পুষ্পা: দ্য রুল’ নামে হবে এর দ্বিতীয় পর্ব।

২০০ কোটি রুপি বাজেটের ‘পুষ্পা: দ্য রাইজ’ আয় করে প্রায় সাড়ে চারশ কোটি রুপি। আর ‘পুষ্পা: দ্য রুলের’ বাজেট ৪০০ কোটি রুপি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না