,

সানিয়ার ইফতার পার্টিতে নেই শোয়েব, বাড়ল গুঞ্জন

news-image

স্পোর্টস ডেস্ক : সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন বেড়েই চলেছে। এবার ভারতীয় টেনিস তারকা সানিয়ার ইফতার পার্টিতে ছিলেন না পাকিস্তান ক্রিকেটার শোয়েব। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের চর্চা শুরু হয়েছে।

সম্প্রতি সানিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ছেলে ইজহানকে নিয়ে টেবিলে ইফতার নিয়ে বসে থাকতে দেখা যায় তাকে। ক্যাপশনে তিনি লিখেন, আমার হৃদয়ের সঙ্গে ইফতার। এরপরই ভিডিওর কমেন্টে ভক্তরা শোয়েব মালিকের ব্যাপারে জানতে চায়।

কিছুদিন আগে সানিয়া মক্কায় ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানেও ছিলেন না শোয়েব।

ক্রীড়া বিশ্বে সানিয়া-শোয়েব দম্পতি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনৈতিকভাবে চিরশত্রু দুই দেশের নাগরিক হওয়ায় তারা প্রায়ই সংবাদের শিরোনাম হন। ২০১০ সালে ভারতের সানিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের শোয়েবের। তবে গত বছর সেই সম্পর্ক ফাটল ধরেছে বলে জানা গেছে। যদিও তাদের কেউই এখনো প্রকাশ্যে মুখ খোলেননি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট