,

হুঁশিয়ারি দিয়ে তাইয়ান ঘিরে চীনের সামরিক মহড়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের নিউইয়র্ক সফর ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠকের জেরে বেজায় চটেছে চীন। এরই মধ্যে তাইওয়ান ঘিরে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কম্যান্ড এক বিবৃতিতে জানান, যুদ্ধ প্রস্তুতিমূলক মহড়া আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে। ‘ইউনাইটেড শার্প সোর্ড’ নামে পরিচিত এ মহড়া দ্বীপের উত্তর ও দক্ষিণে তাইওয়ান প্রণালীতে এবং এর পূর্বে সমুদ্র এবং আকাশপথে অনুশীলন চলছে।

পিএলএ বলছে, এটি তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত শক্তির যোগসাজশ ও উস্কানির জন্য গুরুতর সতর্কতা এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।

গত বুধবার ক্যালিফোর্নিয়ায় সাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। তাদের বৈঠকের আগেই কড়া বার্তায় হুমকি দেয় চীন। গতকাল তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সীমানার কাছে যুদ্ধজাহাজ ও ফাইটার বিমান পাঠিয়েছে চীন। এরপরেই আজ মহড়ার কথা জানালো চীন।

যুক্তরাষ্ট্র সফরের পর শুক্রবার দেশে ফিরেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্বীপের নিরাপত্তা রক্ষার্থে তারা যথাযথভাবে জবাব দেবে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন সাইয়ের মার্কিন সফরকে তাদের সামরিক মহড়ার জন্য অজুহাত হিসেবে ব্যবহার করছে।

তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন এখনও দ্বীপটিকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট