,

২২ জেলায় বইছে তাপপ্রবাহ

news-image

অনলাইন ডেস্ক : পুরো ঢাকা শহরজুড়ে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। প্রখর রোদে রাস্তার পিচ যেন গলে যাচ্ছে বলে মনে হচ্ছে। কাঠফাটা যে গরম পড়তে শুরু করেছে, তা আরও বাড়বে। দেশের ২২ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, গরমের তীব্রতা এই সপ্তাহে কমার সম্ভাবনা নেই। বরং বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের তীব্রতা বেড়ে মাঝারি থেকে তীব্র হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান, খেপুপাড়া ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, কোথাও কোথাও হালকা বাতাস বইলেও তাতে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই। দেশের বেশির ভাগ এলাকায় মেঘ-বৃষ্টির সম্ভাবনাও কম। কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হলেও তার স্থায়ীত্ব হবে কম সময়। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

দেশে এপ্রিল মাসেই সবচেয়ে বেশি গরম পড়ে। এরই মধ্যে গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিন চট্টগ্রামের সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, পটুয়াখালীর খেপুপাড়া, ভোলা, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়ার কুমারখালী, রাজশাহী, পাবনার ঈশ্বরদী, বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু; ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি আর ৪০ ডিগ্রি ছাড়ালে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

আজ শনিবার দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। সকাল ৯টা ২০মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৭০। অর্থাৎ এদিনও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট