,

উর্বশীকে কি সত্যিই বিয়ে করতে রাজি নাসিম শাহ?

news-image

স্পোর্টস ডেস্ক : অভনেত্রী ও মডেল হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মকাণ্ডের কারণে প্রায়ই শিরোনামে আসেন উর্বশী রওতেলা। এ ছাড়া ক্রিকেটের প্রতিও এই বলিউড তারকার আগ্রহ আছে। প্রায়ই ক্রিকেটারদের সঙ্গে জড়ায় তার নাম। কখনো ভারতীয় ক্রিকেটার ঋশভ পন্থ, আবার কখনো পাকিস্তানের নাসিম শাহ। এবার নাকি উর্বশীকেই বিয়ের প্রস্তাব দিলেন পাকিস্তান পেসার নাসিম?

নাসিমের কয়েক মাস আগেই জন্মদিন গিয়েছিল। সে সময় তাকে শুভেচ্ছা জানিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন উর্বশী। নাসিম অবশ্য তখন দাবি করেছিলেন, ‘কে উর্বশী? আমি চিনিই না!’ এরপর উর্বশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রায় মিলিয়ে যায়।

কিন্তু সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ফের চমকে দিলেন নাসিম নিজেই। ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানায়, উর্বশীর ব্যাপারে নাসিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘যদি আমি কোনো কথা বলি আপনারা সেটাকে ভাইরাল করে দেবেন। এটুকুই বলি, পাত্রী যদি তৈরি থাকে, আমি এখনই বিয়ে করতে রাজি আছি।’

উল্লেখ্য, গত বছর দুবাইয়ে আয়োজিত এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচেই প্রথম খেলতে নামেন নাসিম। ৪ সেপ্টেম্বরের ওই ম্যাচেই তার পারফরম্যান্স সবার নজর কাড়ে। আর সেই ম্যাচের কয়েকটি মুহূর্ত নিয়েই একটি ভিডিও পোস্ট করেন উর্বশী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না