,

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রিকশাচালকের

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৫০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী থানার পিছনে বাগিচা ১ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুর ইসলাম কুমিল্লা বরুড়া উপজেলার উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তিনি বাগিচা এলাকায় রিকশার গ্যারেজে থাকতেন। তার পরিবার থাকে গ্রামে। তার দুই ছেলে, এক মেয়ে রয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসাইন বলেন, গতকাল রাতে নুর ইসলাম বাগিচা এলাকায় গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। যাত্রাবাড়ী থানার পেছনের সড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে অপর এক রিকশাচালক শাহ আলম তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা রয়েছে বলেও জানান পুলিশর এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট