,

আলিম দার: বাংলাদেশেই শুরু ও শেষ যার

news-image

স্পোর্টস ডেস্ক : ২০০৩ সালে ঢাকার বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টে আম্পায়ার হিসেবে প্রথম দাঁড়িয়ে ছিলেন আলিম দার। এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে আলিম দারের শেষ টেস্টটিও হয়ে গেল ঢাকায়। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচেই ইতি টানলেন আইসিসির এলিট প্যানেলভুক্ত পাকিস্তানি আম্পায়ার।

শুক্রবার বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরই বাউন্ডারির দিকে চলে যান আইরিশ ফিল্ডাররা। মাঠে থাকা মুমিনুল হক ও মুশফিকুর রহিমও যান সেখানে। ড্রেসিংরুম থেকে আসেন বাংলাদেশের বাকি খেলোয়াড়রা। এরপর দুপাশে সারিবদ্ধ হয়ে তাকে দেয়া হয় ‘গার্ড অব অনার’।

খেলোয়াড়দের পর আলিম দারকে গার্ড অব অনার দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তার হাতে স্মারক তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির পক্ষ থেকে আলিম দারের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। ছবি: সংগৃহীত

২০০০ সালে ৩২ বছর বয়সে প্রথম আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়ান আলিম। সেটি ছিল ওয়ানডে ম্যাচ। এর দুই বছর পরই তাকে এলিট প্যানেলভুক্ত করা হয়। ২০০৩ সালে প্রথমবারের মতো পরিচালনা করেন বিশ্বকাপের ম্যাচ। ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং ২০১০ ও ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও পরিচালনা করেন পাকিস্তানি এ আম্পায়ার। ২০০৯, ২০১০ ও ২০১১ সালে টানা তিন বছর হন আইসিসির বর্ষসেরা আম্পায়ার।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, আম্পায়ারিং ও রেফারিং মিলিয়ে টেস্টে ১৭২ ম্যাচ পরিচালনা করেছেন আলিম দার। ওয়ানডে করেছেন ২৯১ ম্যাচে। আর টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন ৮৫ বার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট