,

টিকটকে প্রেম, প্রবাসীর সবকিছু নিয়ে পালালেন স্ত্রী

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পরকীয়া প্রেমের জেরে স্বামীর সবকিছু নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন শরীয়তপুরের এক প্রবাসীর স্ত্রী। সম্প্রতি জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

২০১৬ সালে ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের এক যুবকের সঙ্গে এই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর ওই যুবক জীবিকার তাগিদে মালয়েশিয়া চলে যান। সেখান থেকে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান।

এদিকে, তার স্ত্রী ঘরে বসে টিকটক করতেন এবং পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। সম্প্রতি ওই যুবক দেশে আসেন। গত ২৯ মার্চ সপরিবারে পুণ্যস্নানে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে যান। সেই সুযোগে স্ত্রী ঘর থেকে নগদ অর্থ, ব্যাংক অ্যাকাউন্টের চেক বই ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান পরকীয়া প্রেমিকের সঙ্গে। এ সময় ঘরে থাকা আসবাবপত্র, লেপ-তোষক, কম্বল কেটে এবং ফ্রিজ ও বাসনপত্র ভেঙে নষ্ট করে রেখে যান।

এ ঘটনায় ভেদরগঞ্জ থানায় ওই যুবকের মা মৌখিক অভিযোগ করেছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী যুবকের বোন বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই ঝামেলা করত। আমার ভাই বিদেশ যাওয়ার পর সব সময় খারাপ আচারণ করত। ঘরে বসে সবসময় আমার ভাবি টিকটক করত। আজ আমার ভাইকে নিঃস্ব করে সব নিয়ে চলে গেল। আমরা প্রশানের কাছে বিচারের দাবি করছি।’

গৃহবধূর বাবা বলেন, ‘আমার মেয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথায়ও পায়নি। দুই একদিন আগে একটি ছেলের সঙ্গে টিকটকে ছবি দেখছি।’

ছয়গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিটন মোল্লা বলেন, ‘টিকটকের মাধ্যমে সম্পর্ক করে আমার ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী সব কিছু নিয়ে চলে গেছে। এটা খুবই খারাপ কাজ। এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। প্রশানের কাছে এ পরিবারের ন্যায় বিচার দাবি করছি।’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহালুল খান বাহার বলেন, ‘পাপরাইল থেকে এক প্রবাসীর পরিবার থানায় এসেছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট