,

আওয়ামী লীগ সারাক্ষণ বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখছে: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সারাক্ষণ বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর লালবাগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

লালবাগের ‘হৃদয় কমিউনিটি সেন্টারে’ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়। এতে লালবাগ থানার নেতাকর্মী-সমর্থকরা অংশ নেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, তাঁতী দলের আবুল কালাম আজাদসহ ওয়ার্ড কমিটির নেতারা বক্তব্য দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বঙ্গবাজার পুড়ে গেছে- এই বাজার বড় লোকের বাজার নয়, সাধারণ মধ্যবিত্তদের বাজার। দুর্ভাগ্য আমাদের এর আগে সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে ২২ জন মানুষ মারা গেল, এর আগে চট্টগ্রামে হয়েছে। কিন্তু এই সরকারের এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তারা উদোরপিণ্ডি বুদোড় ঘাড়ে চাপাতে চায়। তারা নাকি এখন বলে যে, নাশকতার গন্ধ পায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের অবস্থা হয়েছে যে, তারা সারাক্ষণ একটা দুঃস্বপ্ন দেখে। এই বলে বিএনপি আসলো, এই বলে আন্দোলন করল, এই বলে তারেক রহমান আসলেন। রাত্রি বেলা অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখলে আঁতকে উঠে না? চিৎকার করে না? আওয়ামী লীগও সারাক্ষণ দুঃস্বপ্ন দেখে এই বিএনপি এই বিএনপি আসলো।’

লালবাগ এলাকার সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিরউদ্দিন পিন্টুকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘লালবাগের মানুষ ঢাকার সবচেয়ে পুরোনো মানুষ। আপনাদের এই এলাকায় অনেক নামকরা নেতা ছিলেন। সবশেষে আমাদের নাসিরউদ্দিন পিন্টু ভাই, আমাদের একজন ত্যাগী, সাহসী, বলিষ্ঠ নেতা ছিলেন। এই সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, জেলখানার মধ্যে হত্যা করেছে, কাস্টডিতে হত্যা করেছে, এরকম কাস্টডিতে বহু লোককে হত্যা করেছে, এই এলাকায় মানুষকে হত্যা করেছে, গুম করে নিয়ে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই জুলুমবাজ, নির্যাতনকারী সরকারকে কেউ দেখতে চায় না। আসুন, ইফতারের আগে আমরা আল্লাহতায়ালার কাছে এই দোয়া করব তিনি যেন আমাদেরকে সেই শক্তি দেন, তৌফিক দেন যেন আমরা সংগ্রামের মধ্য দিয়ে এই অতি দানবকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না