,

দুদকে অভিযোগ করায় অভিযোগকারীর ওপর হামলা

news-image

শরীয়তপুর প্রতিনিধি : দুদকে অভিযোগের পর শরীয়তপুর জেলা বিসিকের উপ-ব্যবস্থাপককে ঘুষসহ হাতে-নাতে গ্রেপ্তারের জেরে অভিযোগকারী এসকেন্দার ঢালীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা এসকান্দার ঢালীর হাত-পা ভেঙে দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এসকেন্দার ঢালী বাদী হয়ে পালং মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। আজ শুক্রবার সকালে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার এসকেন্দার ঢালীর অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে শরীয়তপুর জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক মো. মনির হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর জেরে শরীয়তপুর বিসিক শিল্প নগর থেকে বিকেল ৩টার দিকে অটোরিকশায় করে ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন তাকে ঘিরে ধরেন। তাদের নেতৃত্বে ছিলেন শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের ভাই কবির চৌকিদার। সেখান থেকে অটোরিকশাসহ তাকে মুন্সিরহাট নদীর পাড়ে নিয়ে হাতুড়ি ও লাঠি দিয়ে বেদম মারধর করেন তারা। এতে তার পা ভেঙে যায়। তাকে হাসপাতালে যেতেও বাধা দেন তারা। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই রাতেই শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারসহ আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে পালং মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন এসকেন্দার ঢালী।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট