,

ঢাকার রাস্তায় সিএনজি চালাচ্ছেন কিশোর!

news-image

বিনোদন প্রতিবেদক : সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক অস্থিরতায় দোদুল্যমান দেশ। এমন পরিস্থিতিতে কে কখন কিভাবে নিজের অবস্থান বদলায় সেটা বলা মুশকিল। এমনই এক সময়ে দেখা গেলো ঢাকার রাস্তায় সিএনজি অটোরিকশা চালাচ্ছেন সংগীতশিল্পী কিশোর!

তবে খোঁজ নিয়ে মিলেছে খানিক স্বস্তি। জীবনের তাগিদে নয়, গল্পের প্রয়োজনেই তিনি এমন পরিস্থিতিতে নিজেকে জড়িয়েছেন। ঈদ উৎসবকে সামনে রেখে তৈরি একটি গানের গল্পে সিএনজি চালকের চরিত্রে দেখা যাবে তাকে।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নির্মিত গানটির নাম ‘মিথ্যেবাদীরে’। এর কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি আর সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। কিশোর ও মডেল জেবা জান্নাতকে নিয়ে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ।

কিশোর জানান, এটি একটি মডার্ন ফোক গান। যেমন গান তিনি সচরাচর গাননি আগে। অন্যদিকে সিএনজি চালানো প্রসঙ্গে এই গায়ক বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সিএনজি চালাতে হলো। যেহেতু গাড়ি চালানোর অভ্যাস আছে, সেহেতু সিএনজি চালাতে খুব একটা বেগ পেতে হয়নি। মূল চালকের কাছ থেকে হালকা ট্রেনিং নিয়েছি শুটিংয়ের সময়। দেখলাম, ভালোই চালাতে পারি!’

কিশোর জানান, এই গানে শুধু সিএনজি চালকই নন তিনি। আরও কয়েকটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। যা ক্রমশ প্রকাশ্য। আসছে ঈদে কিশোরের একমাত্র উপহার হিসেবে ডিএমএস-এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানচিত্রটি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট