,

অবশেষে পুরোপুরি নিভল বঙ্গবাজারের আগুন

news-image

অনলাইন ডেস্ক : ৭৫ ঘন্টা পর অবশেষে পুরোপুরি নিভেছে রাজধানীর বঙ্গবাজারের আগুন। আজ শুক্রবার এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

কর্তৃপক্ষ বলছে, আজ সকাল ৯টায় বঙ্গবাজারের আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার গণমাধ্যমকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টায় সব প্রক্রিয়া শেষে বঙ্গবাজারের আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে।’

আগুন লাগার পর নিরাপত্তার কথা ভেবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ইতোমধ্যে বিদ্যুৎও ফিরতে শুরু করেছে বলে জানান তিনি।

গত ৪ এপ্রিল বঙ্গবাজার আদর্শ মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা বরিশাল প্লাজায় ছড়িয়ে পড়ে। এদিন সকাল ৬টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বারে কল দিয়ে সাহায্য চাওয়া হয়। এরপর ২২টি ফায়ার স্টেশনের ৪৮টি ইউনিটের চেষ্টায় বেলা সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে এলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধোয়া দেখা গেছে।

ঘটনার দিন আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ জন আহত হন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ৬৫০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেছেন। এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

আরও পড়ুন: হামলা ও কাজে বাধা দেওয়ায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

এদিকে অগ্নিকাণ্ডের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর বংশাল থানায় এ মামলা দায়ের করে পুলিশ।

মামলায় তিনজনকে ১ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- মো. রাজু, শাওন ও শাহাদাৎ হোসেন।

স্মরণকালের এ ভয়াবহ আগুনে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভষ্মীভূত হয়, ক্ষতিগ্রস্ত হয় পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট