,

গাজা-লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও লেবাননে অতর্কিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবানন ও গাজায় ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে লেবানন থেকে সিরিজ রকেট হামলা চালানো হয় ইসরায়েলে। এই হামলার জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী হামাসের স্থাপনায় হামলা চালানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে জেরুজালেমে আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর উত্তেজনা চরমে। এরপরেই লেবানন থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো হয়।

লেবানন থেকে ছোড়া রকেট ইসরায়েলে আঘাত হেনেছে

যখন ইসরায়েলে রকেট ছোড়া হয় তখন হামাসের প্রধান ইসরামিল হানিয়েহ লেবাননে ছিলেন। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনিরা চুপ করে বসে থাকবে না।

আরও পড়ুন: লেবানন থেকে ইসরায়েলে ‘রকেট হামলা’

আজ শুক্রবার শুরুর দিকে আইডিএফ টুইট বার্তার বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়েছে। যার মধ্যে হামাসের স্থাপনাও আছে। আইডিএফ আরও জানিয়েছে, লেবানন থেকে হামাসের কার্যকলাপ তারা সহ্য করবে না।

তবে হামাস বলছে, বৃহস্পতিবার লেবানন থেকে কারা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা তাদের জানা নেই।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না