,

বায়ু দূষণের কারণে বাড়ি থেকে কাজের নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বায়ু দূষণ বিপজ্জনক পর্যায়ে গেছে- এই নিয়ে থাইল্যান্ডের এক শহরে লোকদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার থাইল্যান্ডের চিয়াং মাই শহরে কর্তৃপক্ষ কর্মীদের বাড়ি থেকে কাজ করার আহ্বান জানান। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বনাঞ্চলের আগুনের ধোঁয়া এবং কৃষকদের ফসলের খড় পোড়ানো জনপ্রিয় পর্যটন এলাকাটিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অসহনীয় করে তুলেছে।

আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার চিয়াং মাই শহরকে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহর হিসেবে উল্লেখ করেছে। শহরটির প্রাদেশিক গভর্নর নিরাত পংসিত্তিতাভর্ন এই নিয়ে এক বিবৃতি জারি করেছেন।

বায়ু দূষণের হাত থেকে সুরক্ষায় থাকতে তিনি লোকদের বাড়ির ভেতরে অবস্থান এবং বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। মৌসুমি কৃষি পণ্য পোড়ানোর কারণে চলতি বছরের শুরু থেকে থাইল্যান্ডে বায়ুদূষণের মাত্রা অনেকে বেড়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বলা হয়েছে, বায়ু দূষণের কারণে এ বছর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে প্রায় দুই মিলিয়ন লোককে হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার প্রয়োজন হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ব্যাংককের বাসিন্দাদের বাড়িতে থাকতে এবং বাড়ি থেকে কাজ করার সতর্ক করেছিলেন দেশটির কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট