বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়াকে থামাতে পারবেন শি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন (বাঁয়ে) গতকাল গেছেন চীন সফরে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তাদের মধ্যে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হয় -এএফপি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্য সম্পর্কিত বিষয়াবলি নিয়ে কথা বলতে বেইজিংয়ে গিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সফরসূচির অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ম্যাক্রন। এ বৈঠকে জিনপিংয়ের উদ্দেশে ম্যাক্রন বলেছেন, ‘আমি জানি, আমি ধরতে পারি আপনি রাশিয়াকে চেতনায় ফেরাতে পারবেন।’ খবর বিবিসির।

এর জবাবে শি বলেছেন, তিনি মনে করেন বিশ্ব শান্তি ধরে রাখতে তাদের দুই দেশের ‘সক্ষমতা এবং দায়িত্ব’ রয়েছে। ম্যাক্রন এবারের চীন সফরে নিজের সঙ্গে নিয়ে গেছেন বাণিজ্য প্রতিনিধিদের বিশাল বহর। মূলত বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছেন তিনি। এ ছাড়া ম্যাক্রনের সঙ্গে এ সফরে যোগ দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন। উরসুলাকে চীনে নিয়ে এসেছেন ম্যাক্রনই।

গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হয়ে গেছে। আর এ কারণে ম্যাক্রনের এবারের সফরটিকে বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। গতকাল শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ফ্রান্সের প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এর পর তিনি প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বৈঠকের পর উরসুলা ভন দার লিয়েনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন তারা। এদিকে এর আগে রাষ্ট্রীয় সফরে অংশ নিতে বুধবার চীনে এসে পৌঁছেন ম্যাক্রন। তিনি এসেই সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধের কারণে চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে পাহাড়সম জটিল উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে না।’ তবে তিনি সঙ্গে এও বলেন, ‘চীন দীর্ঘকালীন কোনো যুদ্ধ চায় না এবং বেইজিং এই যুদ্ধ বন্ধে বড় ভূমিকা রাখতে পারে।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। পুতিনের নির্দেশে ওই সামরিক আগ্রাসন শুরু হয়। আক্রান্ত দেশটি ও এর ইউরোপীয় ও পশ্চিমা মিত্ররা একে যুদ্ধ বললেও মস্কো একে ‘বিশেষ সামরিক অভিযান’ বলেই অভিহিত করে আসছে। নিকট প্রতিবেশী রাষ্ট্রগুলোয় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্ভাব্য সম্প্রাসরণে রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছেÑ এ চিন্তা থেকে দেশের ভবিষ্যতের জন্য প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দিয়েছিলেন।

ইউক্রেনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। যদিও এই আদালতের সিদ্ধান্ত মস্কোর কাছে ‘অর্থহীন’, কারণ রাশিয়া রোম সংবিধিতে সইকারী রাষ্ট্র নয়।

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান