,

সাকিবের কম বোলিং করা নিয়ে যা বললেন ডোনাল্ড

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন ৬৫ ওভার পর। তাও ৩ ওভারের একটি ছোট স্পেলের জন্য। আইরিশদের ইনিংস (২১৪) খুব বেশি লম্বা না হওয়ায় সেটির প্রয়োজনীয়তা টের পাওয়া যায়নি তেমন।

তবে দ্বিতীয় ইনিংসে আইরিশ ব্যাটসম্যানরা উইকেটে যখন মাটি কামড়ে পড়ে ছিলেন তখন অনুভূত হয়েছে সাকিবের প্রয়োজনীয়তা। অথচ তৃতীয় দিনে ৯০ ওভারের মধ্যে সাকিব বল করেছেন মোটে ৬ ওভার।

স্বভাবতই প্রশ্নটা করা হয়েছিল বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে। যদিও ডোনাল্ডের কাছে ছিল না উত্তর।

ডোনাল্ড বলেছেন, ‘আমার আসলে কোনো ধারণা নেই এ নিয়ে। তাকে (সাকিব) দেখে তো ফিটই মনে হয়েছে। বাথরুমে বিরতির জন্য কয়েকবার বাইরে বের হয়েছে। হয়ত সে অন্যদের সুযোগ দিতে চেয়েছে। আমি আসলেই এ বিষয়ে জানি না।’

অথচ দ্বিতীয় দিনের শেষ বিকেলে আইরিশদের দ্বিতীয় ইনিংসের শুরুতে বেশ বিধ্বংসীই ছিলেন সাকিব। ৭ ওভার বল করেই নিয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে ম্যাচে ১৩ ওভার হাত ঘোরান এই অলরাউন্ডার। যেখানে আরেক বাহাতি স্পিনার তাইজুল ইসলাম করেছেন ৩৮ ওভার। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজও ২৮ ওভার বল করেছেন।

তবে সাকিবের বোলিং কম করার পেছনে একটা কারণ দাঁড় করাতে চেয়েছেন ডোনাল্ড, ‘দ্বিতীয় নতুন বল নেওয়াটা বড় একটা কারণ হতে পারে। গতকাল বিকেলে মতো আজ নতুন বলে তেমন স্পিন করেনি। এই উইকেটে কেউ সেট হয়ে গেলে রান করা সোজা। আমার মনে হয় এই প্রশ্নটা সাকিবকে করলেই ভালো (হাসি)।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট