সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনতাকে ‘সুন্দর’ বললেন পোপ ফ্রান্সিস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস যৌনতার বিষয়ে খোলামেলা কথা বলেছেন। গতকাল বুধবার ‘দ্য পোপ অ্যানসার্স’ নামের এক ডকুমেন্টারি মুক্তি পেয়েছে। সেখানেই ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস যৌনতার ভালো দিকগুলোর প্রশংসা করেছেন। তিনি একে ‘সুন্দর বিষয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। খবর রয়টার্স ও এনডিটিভির।

রয়টার্স জানিয়েছে, গত বছর রোমে ধারণ করা ভিডিও নিয়ে ডিজনিপ্লাস প্রোডাকশনের ওই ডকুমেন্টারি তৈরি করেছে। ভিডিওতে দেখা যায়, পোপ ১০ তরুণের সঙ্গে একটি বৈঠক করেন পোপ। তরুণদের সবার বয়স ২০ এর কোঠায়।

বৈঠকে তরুণরা পোপ ফ্রান্সিসকে নানা বিষয়ে প্রশ্ন করেছেন। সেসব প্রশ্নের মধ্যে আছে, এলজিবিটি অধিকার, গর্ভপাত, পর্ন, যৌনতা, বিশ্বাস ও যৌন নির্যাতন। এসব প্রশ্নের উত্তরে এক পর্যায়ে ধর্মগুরু বলেছেন, মানুষকে ঈশ্বর যা দিয়েছেন, এর মধ্যে যৌন সংসর্গ অন্যতম সুন্দর বিষয়।

হস্তমৈথুনের প্রসঙ্গেও কথা বলেছেন পোপ ফ্রান্সিস। তিনি এ বিষয়ে বলেছেন, নিজেকে যৌনতার মাধ্যমে প্রকাশ করা মূল্যবান। তাই প্রকৃত যৌন অভিব্যক্তি থেকে বিচ্যুতি যেকোনো কিছু আপনাকে দমিয়ে দেয় এবং এই সমৃদ্ধি হ্রাস করে।

এ সময় পোপকে জিজ্ঞাসা করা হয়, তিনি ‘নন-বাইনারি’ (নারীও নয়, পুরুষও নয়) ব্যক্তি সম্পর্কে জানেন কি না? এর জবাবে তিনি ইতিবাচক উত্তর দেন। তিনি ক্যাথলিক চার্চে এলজিবিটিদের স্বাগত জানানোর বিষয়টিও উল্লেখ করেন।

ক্যাথলিক ধর্মগুরু আরও বলেন, সবাই ঈশ্বরের সন্তান, সকল ব্যক্তিই। ঈশ্বর কাউকে প্রত্যাখ্যান করেন না, তিনি আমাদের পিতা। এবং কাউকে চার্চ থেকে প্রত্যাখ্যান করার অধিকার আমার নেই।

আরও পড়ুন: শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

এ ছাড়া গর্ভপাতের বিষয়েও কথা বলেন পোপ। তিনি বলেছেন, যাজকদের গর্ভপাত করা নারীদের প্রতি ‘সদয়’ হওয়া উচিত। তবে এই চর্চা অগ্রহণযোগ্য।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী