,

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা বিসিক কর্মকর্তা

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেপ্তার করেছে দুদক। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিসিকের শরীয়তপুর কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের সম্বনিত জেলা কার্যালয়, মাদারীপুর সূত্রে জানা গেছে, শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায় বিসিক শিল্পনগরী অবস্থিত। সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ১০০টি প্লট রযেছে। বিসিকের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়- বিভিন্ন কৌশলে তিনি প্রতারনা ও জিম্মি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতেন। তার স্ত্রীর নামে বিসিকে প্লটও নিয়েছেন।

এরমধ্যে মনির হোসেনের বিরুদ্ধে শিল্পমালিকদের কাছ থেকে বিভিন্ন সময় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। একজন শিল্পপ্লটের মালিক দুর্নীতি দমন কমিশন (দুদক) লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী বিসিক কর্মকর্তা মনির হোসেনকে আজ ৫০ হাজার টাকা ঘুষ দেন। এ সময় দুদক মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে সম্বনিত জেলা কার্যালয় মাদারীপুরের একটি দল অভিযান চালিয়ে মনির হোসেনকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক করে।

দুদকের সম্বনিত জেলা কার্যালয়, মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, এক ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুদকের একটি দল বিসিক কার্যালয়ের আশপাশে অবস্থান করে। ওই ব্যবসায়ীকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করার সময় বিসিকের উপব্যবস্থাপকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে শরীয়তপুর বিসিক শিল্পনগরীর কর্মকর্তা অর্ক সরকার বলেন, ‘দুদকের একটি দল আজ দুপুরে আমাদের কার্যালয়ে কি অভিযোগে অভিযান চালিয়েছেন তা আমি বলতে পারব না। আমাদের উপব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না