সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলায় ২ লাখ ৮৬ হাজার জনের ভিজিএফের চাল বরাদ্দ

news-image

রংপুর ব্যুরো : আর কদিন পরে ঈদুল ফিতর। প্রতি ঈদে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ভরসা ভিজিএফের চাল। এবার রংপুরের ৮ উপজেলা ও ৩ পৌরসভায় ভিজিএফের চালের বরাদ্দ বাড়েনি। বরাদ্দ এসেছে ২ লাখ ৮৬ হাজার ৬৪৭ জনের। গত বছরও এই বরাদ্দ ছিল। তবে এর আগের বছর ২০২১ সালে রংপুরে বরাদ্দ ছিল ৪ লাখ ২২ হাজার ৯১৫ জনের। সেই হিসেবে এবার ১ লাখ ৩৬ হাজার ২৬৮ জন কম কার্ডধারি ভিজিএফ পাচ্ছেন। অপরদিকে রংপুর সিটি করপোরেশনের হত দরিদ্রদের জন্য ভিজিএফের কোন প্রকার বরাদ্দ আসেনি। সিটিতে ভিজিএফ চাল না আসায় সিটির হতদরিদ্র মানুষ হতাশ।

রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, রংপুরের ৮ উপজেলায় ২ লাখ ৭৮ হাজার ৮৮৫ জনের এবং ৩টি পৌরসভায় ভিজিএফ চাল বরাদ্দ এসেছে ৭ হাজার ৭০২ জনের। ভিজিএফ কার্ডধারী পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়ে থাকে।
ত্রাণ অফিস সূত্র মতে, গত ২ এপ্রিল ভিজিএফের চাল জেলা অফিসে এসেছে।এই চাল উপজেলা ও পৌরসভা পর্যায়ে পাঠানা হচ্ছে। খুব দ্রæত এর বিতরণ শুরু হবে। এর আগের বছরগুলোতে ঈদের সময় সিটি করপোরেশন এলাকার হত দরিদ্রদের ভিজিএফ চাল বিতরণ করা হত। কিন্ত সিটি করপোরেশনে ভিজিএফের চালের কোন বরাদ্দ না আসায় হতদরিদ্র্য পরিবার হতাশ।সিটিতে ভিজিএফের বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করছেন রংপুরের সচেতন মহল।

রংপুর জেলা পুনর্বাসন ও ত্রাণ কর্মকর্তা মোতাহার হোসেন জানান, গত বছরে যে বরাদ্দ ছিল এবারও তাই এসেছে। সিটি করপোরেশন এলাকায় এখন পর্যন্ত ভিজিএফের কোন বরাদ্দ আসেনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী