,

র‌্যাংকিংয়ে শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৬ বছর পর ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর শিরোপা উৎসব করা লিওনেল মেসিরা একধাপ এগিয়ে সিংহাসনে বসলেন। বিশ্বকাপ ট্রফির পর ঘরের মাঠে পানামা (২-০) ও কুরাসাওয়ের (৭-০) বিপক্ষে দারুণ জয়ে এই উন্নতি করে আলবিসেলেস্তারা।

তবে ‍দুঃসংবাদ আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্য। শীর্ষ থেকে দুইধাপ পিছিয়ে সেলেকাওরা তিনে নেমে গেছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সম্প্রতি মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া এই অবনতি হলো দলটির।

কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স একধাপ উন্নতি করে দুইয়ে উঠেছে। ফরাসিরা ইউরো বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারায়।

শীর্ষ দশে অন্য জায়গাগুলো অপরিবর্তিত আছে। যথাক্রমে দলগুলো হলো বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন। র‌্যাংকিংয়ে বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট