,

ঈদের আগে বঙ্গবাজারে বসবে অস্থায়ী দোকান : সালমান এফ রহমান

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে ঈদের আগে অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘যত দ্রুত সম্ভব এই পোড়াস্তূপ পরিষ্কার করে তাদের বসার ব্যবস্থা করে দেওয়া হবে। এই জায়গা পরিষ্কার করে দিলে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে বসেও যদি ঈদের আগে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সেটিই ভালো। পুরোটা তো রিকভার করা যাবে না। কিছুটা যদি রিকভার করা যায়।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানান, ‘বঙ্গবাজার মার্কেট নিয়ে ব্যবসায়ীদের আগের করা মামলা প্রত্যাহার করা হলে নতুনভাবে মার্কেট করার ব্যাপারে সরকারের আগের যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে চাচ্ছেন। এজন্য আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতিকে বলেছি, ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক সমিতির সঙ্গে এটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে। অ্যাকাউন্ট করা হলে সেটির নম্বর আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে দেবো। পাশাপাশি নগদ ও বিকাশ নম্বরও করে দেওয়া হবে। যাতে সহায়তাকারী সেসব নম্বর ও অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন।’

সালমান এফ রহমান আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, এই ঘটনার জন্য তিনিও ব্যথিত। তার তহবিল থেকেও সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়া সারা দেশ থেকেও অনেকে সহায়তা করতে চাইছেন। এজন্য দোকান মালিক সমিতিকে বলা হয়েছে, এখানকার ব্যবসায়ী সংগঠনকে নিয়ে যৌথ হিসাব খোলার জন্য। আর্থিক সহায়তা পেতে আগামী রোববারের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সিটি করপোরেশনে জমা দিতে মার্কেট কমিটিকে আহ্বান জানিয়েছেন তিনি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট