,

এমসিসির আজীবন সদস্য মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

এ বছর মোট ১৯ জনকে এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। টেস্ট খেলুড়ে ৮টি দেশের ১৭ জন ক্রিকেটারকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া বাকি দুজন ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব। এই দুজন ক্রিকেটে তাদের অবদানের জন্য সম্মাননা পেয়েছেন।

১৭ জন ক্রিকেটারের মধ্যে ইংল্যান্ড ও ভারতের থেকে আছেন সর্বোচ্চ ৫ জন করে সাবেক খেলোয়াড়। নিউজিল্যান্ডের দুজন ক্রিকেটার পেয়েছেন এই সম্মাননা। বাকি ৬ জন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার।

বাংলাদেশের থেকে এর আগে এমসিসির এই সম্মাননা পেয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি ও ক্রিকেট সংগঠক সাবের হোসেন চৌধুরী। ২০০৩ সালে আসে সেই সম্মাননা।

আজীবন সদস্যপদ পেয়েছেন যারা:
মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), মেরিসা অ্যাগুইলিয়েরা (ওয়েস্ট ইন্ডিজ), জেনি গান (ইংল্যান্ড), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), রাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), লরা মার্শ (ইংল্যান্ড), ইয়ন মরগান (ইংল্যান্ড), ডেল স্টেইন (সাউথ আফ্রিকা), রস টেলর (নিউজিল্যান্ড), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), সুরেশ রায়না (ভারত), মিতালি রাজ (ভারত), অ্যামি স্যাটারওয়াট (নিউজিল্যান্ড), অ্যানিয়া শ্রাবসোল (ইংল্যান্ড) এবং যুবরাজ সিং (ভারত)।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না