,

সাকিবের বদলে হার্ডহিটিং ওপেনার কিনল কলকাতা

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে দেড় কোটির ভিত্তিমূল্যে অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনেছিল কলকাতা নাইটা রাইডার্স। তবে জাতীয় দলের ব্যস্ততায় দুই পক্ষের সম্মতিতে কলকাতার হয়ে সাকিবের না খেলার সিদ্ধান্ত হয়। অবশেষে তার পরিবর্তে কলকাতা দলে নিয়েছে ইংল্যান্ডের হার্ডহিটিং ওপেনার জেসন রয়কে।

২ কোটি ৮০ লক্ষ টাকায় রয়কে দলে নিয়েছে কলকাতা। অর্থাৎ, সাকিবের প্রায় দ্বিগুণ মূল্যে তাকে কিনল কলকাতা। মূলত, শ্রেয়াস আয়ারের চোটে কলকাতার ব্যাটিং শক্তি কমে যাওয়ায় মূল ব্যাটসম্যান হিসেবে রয়কে দলে নিয়েছে কেকেআর।

ধারণা করা হচ্ছিল, এবারের আইপিএলে শুরু থেকেই খেলবেন সাকিব। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণে তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। আইপিএলের শুরুর মতো পরের দিকেও জাতীয় দলের খেলা থাকার কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারতেন না সাকিব। আয়ারল্যান্ড সিরিজের কারণে শুরুটা তো মিস করেছেনই, পরের দিকেও মিস করতেন। কারণ, বাংলাদেশ দল তখন ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে। সিরিজটা হবে ৯ থেকে ১৪ মে। তার আগে ৫ মে আছে একটা প্রস্তুতি ম্যাচও। আর আইপিএল শেষ হবে ২৮ মে।

তাই কলকাতা থেকেই প্রস্তাব এসছে। যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় তারা সাকিবকে দলে পাবে না তাই সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে। তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে। সাকিবও তাতে সম্মতি দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট