,

চেতনানাশক স্প্রে করে ১১০ ভরি স্বর্ণ ছিনতাই

news-image

ধামরাই ঢাকা প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে পৌরশহরের মদিনা জুয়েলার্সের মালিক মো. হাফেজ উদ্দিনের থেকে ১১০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হাফেজ উদ্দিনকে লক্ষ্য করে চেতনানাশক স্প্রে করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে পৌর বাজারে তার নিজ দোকানের সাটারের তালা খোলার সময় এ ঘটনা ঘটে।

হাফেজ উদ্দিনের ছেলে মো. সোহেল বলেন, ‘আমার বাবা আজ বিকেলে ধামরাই বাজারের মোস্তফা মার্কেটের দোকান মদিনা জুয়েলার্স খুলতে যান। এ সময় তার কাছে বাসা থেকে নিয়ে যাওয়া একটি ব্যাগে ১১০ ভরি স্বর্ণ ছিল। দোকানের সাটারের তালা খোলার সময় পিছন থেকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে তার সঙ্গে থাকা ১১০ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন বাবাকে গুরুতর অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (অপারেশন) নির্মল কুমার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট