,

সাকিব-তাইজুলের রাঙানি, ধ্বংসস্তূপ আইরিশ ইনিংস

news-image

স্পোর্টস ডেস্ক : একমাত্র টেস্টে প্রথম ইনিংসে আয়াল্যান্ডের দেয়া ২১৪ রানের জবাবে ৩৬৯ রান তুলেছে বাংলাদেশ। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আইরিশ ব্যাটিং লাইন আপ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের ঘূর্ণি বুঝতে না পেরে এক পর্যায়ে ১৩ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। শেষ পর্যন্ত ওই উইকেটেই ২৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা।

আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪ উইকেট সমানভাবে ভাগ করে নেন সাকিব ও তাইজুল। ইনিংস হার এড়াতে আয়ারল্যান্ডকে করতে হবে আরও ১২৮ রান। আর জয় পেতে বাংলাদেশের দরকার ৬ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ২১৪ রান করে আইরিশরা। দলের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরি আসে হ্যারি টেক্টরের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম।

আর প্রথম দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত শূন্য ও তামিম ইকবাল ২১ রানে বিদায় নেন। দ্বিতীয় দিনের শুরুতেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মার্ক অ্যাডায়ারের বলে ব্যক্তিগত ১৭ রানে বোল্ড হন মুমিনুল হক। দলীয় অর্ধশতকের আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে চাপ কাটিয়ে সাকিব-মুশফিক জুটিতে স্বস্তি ফিরে দাপট দেখায় বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৮৭ রানে ফিরে যান সাকিব আল হাসান। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে উইকেটরক্ষক লোরকান টাকারের কাছে ক্যাচ দেন তিনি। ৯৪ বলে ১৪টি চারে এই ইনিংস খেলে বিদায় নিয়েছেন। সাকিবের বিদায়ে চতুর্থ উইকেটে ভাঙে ১৫৯ রানের (১৮৮ বল) জুটি।

এরপর লিটন দাসকে নিয়ে মুশফিক গড়েন ৮৭ রানের জুটি। ২৮৬ রানের মাথায় ব্যক্তিগত ৪৩ রান করে বিদায় নেন লিটন। এরইমধ্যে সেঞ্চুরি করে ফেলেন মুশফিক । মুশফিকের সঙ্গে মেহেদী হাসান মিরাজের জুটিও জমে উঠেছিল। ৩৩১ রানের মাথায় পতন ঘটে মুশফিকের (১২৬)। বাকি ৪ উইকেটও দ্রুতই যায় বাংলাদেশের। যদিও অর্ধশতক (৫৫) করেই ফেরেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ শেষ ৫ উইকেট হারায় ৩৮ রানে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট