,

সময় ঘনিয়ে আসছে জমে উঠেছে সিলেটে ঈদের বাজার

news-image

আবুল কাশেম রুমন,সিলেট : সিলেটে সময় যথ ঘনিয়ে আসছে তাতে সিলেটের ঈদের বাজার জমিয়ে উঠেছে। ফ্যাশন কিংবা পোশাকে সবসময় উৎসবের রঙ খোঁজেন ক্রেতারা। তাই ডিজাইনে ভিন্নতা আনতে সাধ্যের কমতি নেই সিলেটের ছোট বড় শপিং মহল গুলোতে। এবার রমজানের শুরু থেকেই সিলেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। কম দামে সাশ্রয়ে কিনতে আগ থেকে মধ্যবিত্ত ক্রেতারাও কিনছেন স্বাচ্ছন্দ্যে।

রমজানের শুরু থেকে সিলেটের মার্কেট গুলোতে বাড়ানো হয়েছে আলোকসজ্জা। তাতেই বোঝা যাচ্ছে ঘনিয়ে আসছে ঈদ। চারদিকে বইতে শুরু করেছে উৎসবের আমেজ।
ঈদ মানেই নতুন পোশাক। ক্রেতা আকর্ষণে এবারও পোশাকে রঙ ও ডিজাইনে ভিন্নতা এনেছে  বেশ কয়েকটি শপিং মহল তার মধ্যে অন্যতম এগিয়ে রয়েছে সিলেটের জিন্দাবাজারের প্রাণ কেন্দ্র শুকিরয়া মার্কেট, মেলেনিয়াম, আল হামরা শপিং মহল, তবে বেশি ঈদের উৎসবের ছোঁয়া লেগেছে হাসান মার্কেটে এখানে এসেছে বৈচিত্র্য। প্রতি বছর ক্রেতারা যেমন নতুনত্ব খোঁজেন তেমনি বাজারে নতুন ডিজাইনের পোশাক আনতেও চেষ্টার কমতি রাখে না ফ্যাশন দোকানীরা। এবার পুরুষের পাঞ্জাবিতে যেমন রাখা হয়েছে ঐতিহ্যের মিশেল, তেমনি নারীদের শাড়ি, কামিজ কিংবা থ্রি পিস সবখানেই এসেছে নতুনত্ব।

বিক্রেতারা জানান, নববর্ষ এবং ঈদকে মাথায় রেখে এসেছে নতুন কালেকশন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা পোশাক দিতে পারছি। সুতির কাপড় গুলো বেশি বিক্রি হচ্ছে।
এবার কাছাকাছি সময়ে একাধিক উৎসব, তাও আবার গরমের মধ্যে। তাই সুতি ও লিলেনের দেশীয় পোশাকে নজর ক্রেতাদের। সারার পণ্য, মান ও দামে সাশ্রয়ী হওয়ায় সব শ্রেণীর মানুষ কেনাকাটা করছেন স্বাচ্ছন্দ্যে।

শুধু বড়দের জন্যই নয়, ছোটদের জন্যও রয়েছে অন্য ডিজাইনের কাপড়। সাথে আছে সব বয়সীদের জন্য  ঢেউয়ের ওয়েস্টার্ন ড্রেসের বাহারি কালেকশন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট