,

মেসিকে সাড়ে চার হাজার কোটি টাকা বেতনের প্রস্তাব!

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজির সঙ্গে জুনে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। প্যারিসের ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন তারকা নাকি চুক্তি নবায়ন করতে চান না। বার্সেলোনা তাকে ঘরে ফেরাতে চায়। কিন্তু আর্থিক সংকট, নেগরেইরা ‌’কেলেঙ্কারির’ কারণে তা সম্ভব নাও হতে পারে।

এই সুযোগে লিওকে দলে নিতে চোখ কপালে তোলার মতো প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ক্রিস্টিয়ানো রোনালদোকে ২০০ মিলিয়ন ইউরো বেতনে দলে ভিড়িয়েছে আল নাসর।

সাবেক বার্সেলোনা তারকাকে আল হিলাল মৌসুমে ৪০০ মিলিয়ন ইউরো বা ৪ হাজার ৬১৬ কোটি টাকা বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে। সংবাদ মাধ্যম গোল ডটকম জানিয়েছে, প্রস্তাবের বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।

সৌদি প্রো লিগ কিংবা মেজর লিগ সকার (যুক্তরাষ্ট্র) থেকে প্রস্তাব পেলেও মেসি ইউরোপে থেকে যেতে চান বলে খবর। কারণ তিনি আগামী বছর আর্জেন্টিনার থ্রি স্টার জার্সি পরে কোপা আমেরিকায় খেলতে চান।

এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছে যে, বার্সেলোনা মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে নতুন স্পন্সর খুঁজছে। ওদিকে ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, পিএসজি তাকে চুক্তির প্রস্তাব দিচ্ছে। কিন্তু মেসির চাওয়া বেতন মেটাতে উয়েফার আর্থিক নীতি ভাঙার শঙ্কায় আছে প্যারিসের ক্লাবটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট