,

রোকেয়া আফজাল রহমান আর নেই

news-image

অনলাইন ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া আফজাল রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রোকেয়া আফজাল রহমানের মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোকেয়া আফজাল রহমান ২০১১ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি তার কর্মজীবন শুরু করেন ব্যাংকিং সেক্টরে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম নারী ব্যাংক ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮০ সালে আর.আর. কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কৃষিখাতে ব্যবসা শুরু করেন।

রোকেয়া আফজাল রহমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন। একই সঙ্গে বোর্ড মেম্বার হিসেবে ব্র্যাক, মানুষের জন্য, এমআইডিএএস, বিএফএফ, এমআরডিআই, স্মাইলিং সান, হেলথ২১-এর মতো সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

সারা দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে গত ২০ বছর ধরে কাজ করেছেন রোকেয়া আফজাল। সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারসের (বিএফডব্লিউই)। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি বেশ কিছু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট