,

নবীনগরে ইউএনওর উপহার খাদ‍্যসামগ্রী পেয়ে আনন্দে কাঁদলেন আবুল মিয়া

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার শ্রীরামপুর গ্রামের অসহায় বয়োবৃদ্ধ আবুল মিয়া অতি কষ্টে জীবন যাপন করছেন। বয়সের ভাড়ে কর্ম অক্ষম এ মানুষটি জীবন জীবিকায় ভরণপোষণ চালাতে পারছেন না। রোজগার করার মতো ছেলে নেই তার। ৬ মেয়ে থাকলেও এখন আর কেউ কাছে থাকে না। মানুষের আর্থিক সহযোগিতা আর অনুদান দিয়েই চলে স্বামী-স্ত্রীর মানবেতর জীবন। রোজগারের অভাবে ২০ বছর ধরে পছন্দের মাছ, মাংস, দুধ কিনে খেতে পারছেন না বলে মনে অনেক আফসোস ছিল তার। তাছাড়া নেই মাথা গোজার কোন ঠাঁই। অপরের দয়ায় আশ্রয় নিয়েছেন এক বাড়িতে।
এমন সংবাদ পেয়ে মানবিক সংগঠন সেবা বাংলাদেশ টিম একটি প্রতিবেদন প্রচার করে। এ সংবাদটি উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর দৃষ্টিগোচর হলে তিনি সেবা বাংলাদেশ সংগঠনের পরিচালক এস কে হেলাল এর সাথে যোগাযোগ করে অসহায় আবুল মিয়াকে তার পছন্দের মাছ, মাংস, দুধ, চাল, ডালসহ এক মাসের খাদ‍্যসামগ্রী উপহার দেন।
সোমবার  (৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ভবনের নিচতলায় এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। মাছ, মাংস, দুধ, চাল, ডালসহ আরো নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে আবুল মিয়া যেন আকাশের চাঁদ হাতে পেলেন। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো তার। এতে আবুল মিয়া কৃতজ্ঞতা স্বীকার করে একপর্যায়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। ওর আনন্দ অশ্রুতে পরিবেশটি ভারী হয়ে ওঠেছিল।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, সেবা বাংলাদেশ এর মাধ্যমে আবুল মিয়ার অসহায়ত্বের কথা শুনে খুবই খারাপ লাগছিল। তাই সাধ‍্যানুসারে সামান্য খাদ্যসামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া আবুল মিয়ার যেহেতু থাকার জায়গা নেই তাই চেষ্টা করবো সুযোগ হলে একটি সরকারি ঘরে পূনর্বাসন করার। তিনি মাহে রমজানে আশেপাশের অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার জন‍্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট