,

ব্যবসায়ীরা রাতেও মালামাল নিয়ে রাস্তায়

news-image

নিজস্ব প্রতিবেদক : সেই ভোর ৬টায় আগুন লাগে। আগুন এতই ভয়াবহ ছিল যে, বঙ্গবাজারের প্রায় কয়েক হাজার দোকান পুড়ে গেছে। শুধু বঙ্গবাজার নয়, পার্শ্ববর্তী কয়েকটি মার্কেটে থাকা পোশাক আগুন ও পানিতে নষ্ট হয়ে গেছে। এরমধ্যে কোনো কোনো ব্যবসায়ী তাদের কিছু মালামাল উদ্ধার করতে পেরেছেন। এসব মালামাল নিয়ে সকাল থেকে রাতেও রাস্তায় বসে রয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাত সাড়ে ৭টায় দেখা যায়, গুলিস্তানে বঙ্গবাজারের পাশে এনেক্সকো ভবন থেকে মালামাল সরানোর কাজ চলছে। লাখ লাখ টাকার মালামাল নিয়ে রাস্তায় বসে আছেন ব্যবসায়ীরা। তারা এসব পোশাক কোথায় রাখবেন এ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। এরমধ্যে আবার দেখা গেছে পিকআপ সংকট। যে কয়েকটি পিকআপ রয়েছে তাতে আবার গুনতে হচ্ছে বেশি ভাড়া। আবার কেউ রিকশা বা ভ্যানে মালামাল আশপাশের এলাকায় নিচ্ছেন।

এনেক্সকো ভবনে থাকা এনএম হাউজের মালিক আনোয়ার হোসেন বলেন, ‘থাকি ভাড়া বাসায়। নিজেরই থাকার জায়গা হয় না। যতটুকু মাল দোকান থেকে বের করেছি, সেটা এখন নিমু কোথায়, কিছু জানি না।’

তিনি বলেন, ‘আমার দোকান এনেক্সকোর আন্ডারগ্রাউন্ডে। সেখান থেকে মালামাল বের করা হয়েছে। এখন এসব কোথায় নেবো জানি না। বেশ কয়েকজন মহাজনের সঙ্গে কথা বললাম। তাদের গোডাউনে জায়গা নেই। আবার কোনো বাসায় নিলেও হবে না। অনেক মাল ভেজা। না শুকালে পুরাই নষ্ট হয়ে যাবে। কোথায় নেবো, কি করবো, কিছুই বুঝতে পারছি না।’

এই ব্যবসায়ী বলেন, এনেক্সকো থেকে মালামাল বের করা গেছে। এখানে পাঁচ-ছয় তালা ছাড়া কোনো ফ্লোর পুড়ে নাই। কিন্তু পানিতে নষ্ট হয়েছে সব মালামাল।

সোহাগ রহমান নামের আরেক ব্যবসায়ী বলেন, পিকআপ ভাড়া পাওয়া যাচ্ছে না। পরিচিত পিকআপগুলো কারো না কারো মাল নিয়ে যাচ্ছে। এছাড়া পিকআপ ভাড়া বেড়ে গেছে। ঠিক ভাড়ায় পরিবহন করা যাচ্ছে না।

‘আমানিন শাড়ি’ নামের দোকানের ব্যবসায়ী নোমান কবির বলেন, পিকআপ ভাড়া বেশি নিচ্ছে। আমরা এখন বেকায়দায়। করার কিছু নেই।

এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। কিন্তু ততক্ষণে পুরো বঙ্গবাজার পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় চার থেকে পাঁচ হাজারের বেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। কোনো কোনো ব্যবসায়ী একেবারেই নিঃস্ব হয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট