,

গ্রেফতারের পর মুক্ত ট্রাম্প

news-image

নিউজ ডেস্ক : গ্রেফতারের কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুক্তি পেয়ে তিনি আদালত প্রাঙ্গণ ছেড়ে গেছেন। এর আগে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধ সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য ঘুস দেওয়ার মামলায় গ্রেফতার হন ট্রাম্প।

তারও আগে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন ডোনাল্ড ট্রাম্প। একপর্যায়ে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। তখন আইনি বিশেষজ্ঞরা বলেছেন, শুনানির পর এ মামলায় ডোনাল্ড ট্রাম্পের জামিন হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত তিনি জামিন পেয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। সাংবাদিকেরা প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান। ফ্লোরিডায় ফিরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন।

জানা গেছে, সাবেক পর্নো তারকার মামলায় আসামি হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন।

স্টর্মিকে ‘হাশ মানি’ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নেমেছিল ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়। স্টর্মির অভিযোগ, যৌন সম্পর্কের পর মুখ বন্ধ রাখার জন্য তাকে ঘুস দিয়েছিলেন ট্রাম্প।

তবে সাবেক প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই মামলাকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে অভিহিত করেছেন এবং অ্যাটর্নি ব্র্যাগকে ‘কলঙ্ক’ বলে আক্রমণ করেছেন। ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, এই সিদ্ধান্ত ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদেরই ক্ষতি করবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট