,

এখনো নেভেনি এনেক্সকো ভবনের আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাতের সাড়ে ১৩ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলে এখনো পুরোপুরি নেভেনি আগুন। বঙ্গমার্কেটের পাশের এনেক্সকো টাওয়ার নামের ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলা থেকে থেমে থেমে ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি দমকল থেকে অনবরত পানি দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শেষ সম্বল হিসেবে যতটুকু সম্ভব মালামাল সরিয়ে নিচ্ছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর সরেজমিনে এনেক্সকো ভবনের সামনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জাগো নিউজকে জানিয়েছেন, আমরা ভবনের ভেতরে ঢুকেছি। সেখানে পঞ্চম তলার একটি জুতার গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। তবে বাতাসের গতি থাকায় বিভিন্ন জায়গায় ধোঁয়া থেকে আগুনের মতোও দেখা যাচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। নতুন করে বড় আগুনের সম্ভাবনা নেই। আমরা ফায়ার সার্ভিস সদস্যরা এখানে সারারাত কাজ করবো।

মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটার পরও আগুন পুরোপুরি নেভেনি।

আগুন নেভাতে সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ শুরু করে। এরপর সেখানে নির্বাপণ কাজে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যসহ র্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরা।

এদিকে অগ্নিকাণ্ডে এখনো কারও প্রাণহানির খবর পাওয়া না গেলেও উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একাধিক সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মার্কেটের অধিকাংশ দোকানের মালামাল পুড়ে গেছে। ঈদ ঘিরে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ব্যবসায়ীদের অনেকে জানিয়েছেন, তারা ঈদ সামনে রেখে ঋণ ও ধারদেনা করে দোকানে নতুন মালামাল তুলেছিলেন। আগুন লাগার ঘটনায় তাদের অনেকে নিঃস্ব হয়ে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট