,

৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : আজকের আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা করবেন বলে জানান তিনি।

আজ বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবাজারসহ আজ প্রায় ছয়টি মার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানতে পেরেছি, ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদ উপলক্ষে তারা অনেক মালামাল ক্রয় করেছিল। সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যদিও পুলিশ প্রশাসনের সদস্যদের চেষ্টায় অনেকে মালপত্র উদ্ধার করে সরিয়ে নিতে পেরেছে, তারপরও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। যেকোনো দুর্ঘটনা ঘটার পর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের পর আমরা জানতে পারব। এছাড়া প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি সমন্বয় করছেন, পর্যবেক্ষণ করছেন, সারাক্ষণ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। বিভিন্ন সংস্থার সকল সদস্যের সাথে প্রধানমন্ত্রী সমন্বয় করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তদন্ত করে ক্ষয়ক্ষতি নির্ধারণ করার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য তিনি কাজ করবেন। আর জেলা প্রশাসককে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছি, হতাহতদের প্রত্যেককে পনেরো হাজার টাকা করে এখনই প্রদান করবেন।

তিনি আরও বলেন, আহতদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। এই ঘটনাকে আমরা এখন পর্যন্ত দুর্ঘটনা বলেই বর্ণনা করব। তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো মতামত দেওয়া আমার মনে হয় ঠিক হবে না।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না