,

‘কোটি টাকার পাঞ্জাবি চোখের সামনে পুইড়া গেল, আমার সব শ্যাষ রে ভাই’

news-image

অনলাইন প্রতিবেদক : আমার চোখের সামনে সব শ্যাষ হইয়া গেল ভাই, আমার সব শ্যাষ। চোখের সামনে টেকা জ্বইলা গেলো রে ভাই। এক কোটি টাকার পাঞ্জাবি উঠাইছিলাম। সব পুইড়া শ্যাষ রে ভাই…

বঙ্গবাজার যখন আগুনে পুড়ছিল পাশে দাঁড়িয়েই এক দোকানদার পুড়ে যাওয়া নিজের দোকানের দিকে তাকিয়ে আর্তনাদ করছিলেন। একটু পরপর নিজের কপাল চাপড়াচ্ছিলেন।

তিনি বলছিলেন, আমি সকাল ৬টায় খবর পাইছি, আইয়া দেখি আগুন আর আগুন। ফায়ার সার্ভিস আমাগো সঙ্গেই ছিল। চাইরটা দোকান ছিল, বঙ্গবাজার দুইটা ইসলামিয়ায় দুইটা। দামি দামি পাঞ্জাবি উঠাইছিলাম, চোখের সামনে সব জ্বলতাছে রে ভাই।

বঙ্গবাজার সংলগ্ন সেক্রেটারিয়েট রোডের ফুটপাতের দিকে তাকালে দেখা যায়, শত শত মহাজন মাথায় হাত দিয়ে বসে আছেন। ফেলছেন চোখের পানি। চারদিকে শুধু আহাকার।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে চারদিকে। এতে পুড়ে যায় দোকানপাট। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ও বাতাসের কারণে আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন নেভাতে সেনাবাহিনী, বিমানবাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট