,

পুলিশকে বেদম পেটালেন সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : মাইকেল স্লেটার অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের ক্রিকেট দলের সদস্য ছিলেন। তবে বিতর্কিত কারণে সম্প্রতি বার বার শিরোনামে আসছেন তিনি। এবার নিজ দেশে পুলিশের সঙ্গে ঝামেলা করেছেন। এক পুলিশ অফিসারকে এমন মেরেছেন যে তার হাত কেটে গিয়েছে। বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এমনটি জানিয়েছে।

এই ঘটনা ঘটেছে গত শুক্রবার। জানা যায়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের পুলিশের সঙ্গে কোনো একটি বিষয়ে ব্যাপক ঝামেলা বাধে স্লেটারের। পরে এক পুলিশ কর্মকর্তাকে তিনি ধাক্কা মারেন। তাতে ওই পুলিশের কেটে যায়। ইতোমধ্যে এই সাবেক ক্রিকেট তারকাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ও আগামী ২ মে নুসা ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে হবে।

এর আগে গত বছর গৃহ সহিংসতার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন স্লেটার। পরে সেই অভিযোগ খারিজ হয়ে যায়। আর গত অক্টোবরে সাবেক বান্ধবীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আদালত তাকে সাবেক বান্ধবীর সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে বারণ করেছিল। তবু ফোন এবং অনেক বার্তা পাঠিয়ে বিরক্ত করতেন তিনি। ডিসেম্বরে তাকে জামিন দিলেও আদালত নির্দেশ দেয় মানসিক স্বাস্থ্য পরীক্ষা করাতে।

পরে সিডনি থেকে নুসাতে চলে আসেন স্লেটার। এবার সেখানেও ঝামেলা জড়িয়ে পড়লেন।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্য দেন স্লেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে আইপিএলেও ধারাভাষ্য দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯