,

বঙ্গবাজারের আশপাশে সব রাস্তায় যান চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি), ভলেন্টিয়ার ও র‌্যাব। আগুন নিয়ন্ত্রণে কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আশপাশে সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শাহবাগ থানা পুলিশ বলছে, আগুনের ভয়াবহতার কারণে বঙ্গবাজার মার্কেটের আশপাশের এলাকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। হাইকোর্ট চত্বর থেকে বঙ্গবাজার হয়ে গুলিস্তান পর্যন্ত সড়কটি বন্ধ রয়েছে। গুলিস্তান থেকে নর্থসাউথ রোডে আসার সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাশ দিয়ে হানিফ ফ্লাইওভার ওঠানামার জন্য ফ্লাইওভারটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মাইকে করে এলাকাবাসীকে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সবাইকে ফায়ার সার্ভিসের কাজে সহায়তার কথা বলা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নিরাপত্তায় শাহবাগ থানা পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন: ‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে’

এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট